NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

তামান্না ভাটিয়াকে নিয়ে যে কথা বললেন নির্মাতা অনন্য মামুন


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৫, ০৯:১১ এএম

তামান্না ভাটিয়াকে নিয়ে যে কথা বললেন নির্মাতা অনন্য মামুন

ঢালিউড নির্মাতা অনন্য মামুন এক নতুন রোমাঞ্চের আভাস দিলেন। সদ্যই সামাজিক মাধ্যমে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করেছেন নির্মাতা, যা নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে অভিনেত্রী তামান্না ভাটিয়ার ছবিটি পোস্ট করেন। সেখানে কালো পোশাকে লাস্যময়ী তামান্নার একটি ছবি আপলোড করে তিনি বিনোদন জগতের পেশাদারত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেন।

সামাজিক মাধ্যমে এ নির্মাতা লিখেছেন, তামান্নার মতো এত বড়মাপের শিল্পী হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই।

বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের বর্তমান ব্যবস্থার একটি দিক তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশে যদি কোন নতুন পরিচালক ছবি বানাতে চায়, সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না। কারণ আমাদের এখানে এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেম চালু হয়নি।

অনন্য মামুন বলেন, কিন্তু ভারতে এ ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা। আপনি এজেন্সিকে ইমেইল করেন, আপনার প্রজেক্ট প্ল্যানটা জানিয়ে দেন, তারা আর্টিস্টের সঙ্গে যোগাযোগ করে আপনার সবকিছু ইজিতেই করে দেবে।

নতুন সিনেমার বিষয়বস্তু নিয়ে সরাসরি ইঙ্গিত দিয়ে এ নির্মাতা বলেন, যাই হোক, প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ। বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায়। এবার সেটি নিয়েই কাজ করব।

ঢালিউড নির্মাতার এই পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। বিশেষ সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। ভক্তরা আশা করছেন, এবার হয়তো ঢালিউড সিনেমায় দেখা যাবে দক্ষিণী তারকা তামান্না ভাটিয়াকে। অন্যদিকে শাকিব খানের ভক্তরা আবেগাপ্লুত হয়ে তাদের প্রিয় নায়কের বিপরীতে তামান্নাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।