NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

‘দম’ মুক্তির পর নিজেকে পাক্কা অভিনেত্রী মনে করতে পারব : পূজা চেরী


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

‘দম’ মুক্তির পর নিজেকে পাক্কা অভিনেত্রী মনে করতে পারব : পূজা চেরী

অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর মহরত। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে মহরতে অংশ নেন সিনেমাটির শিল্পী অর্থাৎ চঞ্চল চৌধুরী, আফরান নিশো, পূজা চেরী প্রমুখরা।

সিনেমাটিতে নিশো এবং চঞ্চলের অভিনয়ের কথা আগেই জানানো হলেও মহরত অনুষ্ঠানে প্রথমবার পূজা চেরীকে নিশোর নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এদিন একেবারে সাদামাটা সাজে অর্থাৎ মেকআপ ছাড়াই অনুষ্ঠানে হাজির হন পূজা চেরী।

তিনি মঞ্চে আসেন পালকিতে চড়ে! তাকে পালকি থেকে হাত ধরে নামাতে সহায়তা করতে দেখা যায় ‘দম’ এর দুই অভিনেতাকে। 

 

পালকি থেকে নেমে এ সময় পূজা চেরী বলেন, ‘মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ, এই সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে।

ইতিমধ্যে মেকআপ থেকে নিজেকে দূরে রাখছি।’

 

তিনি আরো বলেন, ‘এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারব।’

‘দম’ নির্মিত হচ্ছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। গল্পটা সার্ভাইভাল ঘরানার।

সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। শিগগিরই শুরু হবে শুটিং, এরপর আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।