NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

নিউইয়র্কে সাংবাদিক মনজুর আহমেদের ‘আমার সেই সময়’ ও ‘আমার এই সময়’ গ্রন্থের মোড়ক উন্মোচন


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

নিউইয়র্কে সাংবাদিক মনজুর আহমেদের ‘আমার সেই সময়’ ও ‘আমার এই সময়’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ২৬ অক্টোবর রোববার সাংবাদিক মনজুর আহমেদের দুই নতুন গ্রন্থ—আমার সেই সময় ও আমার এই সময়—এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গ্রন্থদ্বয় প্রকাশ করেছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ‘আগামী প্রকাশনী’। অনুষ্ঠানটির আয়োজন করেন টাইম টিভির প্রধান নির্বাহী আবু তাহের ও সাংবাদিক হাসানুজ্জামান সাকি।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আহমাদ মাযহার, কাজী জহিরুল ইসলাম, আবেদীন কাদের, হাসান ফেরদৌস, মনিজা রহমান, সাঈদ তারেক, রাজিয়া নাজমী, রাণু ফেরদৌস, শামস আল মুমিন, ইব্রাহীম চৌধুরী, কাজী আতিক, মুজিব বিন হক, বিশ্বজিৎ সাহা, মোশাররফ হোসেন, আব্দুস শহীদ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
বক্তারা মনজুর আহমেদের লেখনীকে সময়নিষ্ঠ ও সত্যনিষ্ঠ বিশ্লেষণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। মনজুর আহমেদের আমার সেই সময় ও আমার এই সময়— কেবল দুটি বই নয়, সময়ের সঙ্গে পথ চলা এক সাংবাদিকের আত্মকথা।
আবু তাহের বলেন, “মনজুর আহমেদ এমন এক লেখক, যিনি সময়কে শুধু বর্ণনা করেন না—সময়কে অনুধাবন করান। তার লেখায় থাকে নির্মোহ দৃষ্টিভঙ্গি ও বাস্তবতার বিশ্লেষণ।”
আহমাদ মাযহার বলেন, “তিনি যা দেখেছেন, তা অভিজ্ঞতার চোখ দিয়ে দেখেছেন; আর যা লিখেছেন, তা একজন সাংবাদিকের দায়বোধ নিয়ে উপস্থাপন করেছেন।” আর হাসান ফেরদৌসের মতে, “এই দুটি বই কেবল স্মৃতিচারণ নয়, সময়ের দলিলও বটে।”
আমার সেই সময় গ্রন্থে লেখক বাংলাদেশের সংবাদপত্র জগতের শুরুর দিনগুলো, রাজনৈতিক অস্থির সময়ের অভিজ্ঞতা ও সাংবাদিকতার নেপথ্যের মানুষদের গল্প তুলে ধরেছেন। আর আমার এই সময় বইয়ে রয়েছে প্রবাস জীবনের বাস্তবতা, সামাজিক রূপান্তর ও বিশ্বায়নের প্রভাবে হারিয়ে যাওয়া দেশ ও স্মৃতির অন্বেষণ।