NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

করণ জোহরের গোপন কথায় হতবাক জাহ্নবী


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

করণ জোহরের গোপন কথায় হতবাক জাহ্নবী

বলিউডের জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও অভিনেতা করণ জোহর এবার নিজের গোপন কথা ফাঁস করলেন। সম্প্রতি টুইঙ্কেল খান্নার পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের সব অজানা তথ্য প্রকাশ করে দিলেন তিনি। 

পডকাস্ট অনুষ্ঠানে একটি মজার খেলায় পরিচালককে প্রশ্ন করা হয় যে, এমন দুটি বিষয় বলতে হবে, যার মধ্যে একটি সত্যি ঘটনা থাকবে এবং অন্যটি মিথ্যা থাকবে। টুইঙ্কেল খান্নার এমন প্রশ্নের উত্তরে করণ জোহর বলেন, ২৬ বছর বয়সে তিনি ‘ভার্জিনিটি’ হারিয়েছিলেন এবং জাহ্নবী কাপুরের পরিবারের এক সদস্যের সঙ্গে তার সম্পর্ক ছিল। 

সেদিন অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। পরিচালক করণ জোহরের এমন কথা শুনে চমকে ওঠেন তিনি। তবে করণ জোহর এ কথা বলার কিছুক্ষণ পরেই হাসতে হাসতে বলেন, প্রথম তথ্যটি সত্যি হলেও দ্বিতীয়টি কথাটি পুরোপুরি মিথ্যা ছিল। এটি খেলার নিয়মের খাতিরেই এমনটি বলেছেন বলে জানান পরিচালক। এ সময় স্বস্তির হাসি ফুটে ওঠে জাহ্নবী কাপুরের মুখে।

উল্লেখ্য, করণ জোহর ও জাহ্নবী কাপুরের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। করণের প্রযোজনায়ই বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রীর। সম্প্রতি করণের ‘হোমবাউন্ড’ সিনেমাতেও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর।