NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

মানি লন্ডারিং নজরদারি তালিকা থেকে বাদ ৪ দেশ


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

মানি লন্ডারিং নজরদারি তালিকা থেকে বাদ ৪ দেশ

বৈশ্বিক মানি লন্ডারিং বিরোধী সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) শুক্রবার জানিয়েছে, তারা তাদের ‘ধূসর তালিকা’ থেকে দক্ষিণ আফ্রিকা, বুর্কিনা ফাসো, নাইজেরিয়া ও মোজাম্বিককে বাদ দিয়েছে। এই দেশগুলো এতদিন বর্ধিত নজরদারির অধীনে ছিল।

এফএটিএফের ধূসর তালিকায় থাকা দেশগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন মোকাবিলায় ‘কৌশলগত ঘাটতি’ থাকার অভিযোগ আছে। তবে তারা এ সমস্যাগুলো সংশোধনের জন্য সংস্থাটিকে সহযোগিতা করে।

 

প্যারিসে এফএটিএফের এক বৈঠকে প্রতিনিধিরা ‘সফল অন-সাইট পরিদর্শনের’ পর চারটি দেশকে তালিকা থেকে সরিয়ে দেন এবং বলেন, তারা সম্মত সময়সীমার মধ্যে তাদের কর্মপরিকল্পনা সম্পন্ন করেছে।

এর ফলস্বরূপ এ দেশগুলো আর বর্ধিত নজরদারির অধীন থাকবে না।

২০০টিরও বেশি দেশ এবং অধিক্ষেত্র এফএটিএফের সুপারিশগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থাটি নিয়মিতভাবে মানি লন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন ও অস্ত্র বিস্তার রোধে তাদের প্রচেষ্টার পর্যালোচনা করে।

 

সংস্থাটির একটি ‘কালো তালিকাও’ রয়েছে, যেখানে উচ্চ-ঝুঁকিপূর্ণ অধিক্ষেত্র হিসেবে বিবেচিত দেশগুলো অন্তর্ভুক্ত। বর্তমানে এই তালিকায় ইরান, মিয়ানমার ও উত্তর কোরিয়া রয়েছে।