NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ক্যারিবীয় সাগরে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ মোতায়েনের নির্দেশ ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ক্যারিবীয় সাগরে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নাটকীয়ভাবে বৃদ্ধি করেছেন  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বিমানবাহী রণতরী ও এর সহায়ক নৌবহরকে লাতিন আমেরিকা অঞ্চলে মোতায়েনের নির্দেশ দেন।  এই মোতায়েনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে আরো ৮টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ যুদ্ধবিমান পাঠাচ্ছে। এতে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য নিয়ে লাতিন আমেরিকার দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে।

 

সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী জাহাজে ১০টি বিমান ও নৌ-আক্রমণ চালিয়েছে, যেখানে প্রায় ৪০ জন নিহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন ভেনেজুয়েলার নাগরিকও রয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু মাদকবিরোধী অভিযানের অংশ নয়, বরং ওয়াশিংটনের পক্ষ থেকে লাতিন আমেরিকায় সবচেয়ে শক্তিশালী সামরিক প্রদর্শন। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, `ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি অবৈধ কর্মকাণ্ড শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধে আমাদের সক্ষমতা বাড়াবে।

এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের নিরাপত্তা ও পশ্চিম গোলার্ধের স্থিতিশীলতা নিশ্চিত করবে।' তবে তিনি রণতরীটি কখন অঞ্চলটিতে পৌঁছাবে, তা স্পষ্ট করেননি। কয়েক দিন আগেও এটি ইউরোপের জিব্রালটার প্রণালী অতিক্রম করছিল বলে জানা গেছে।

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়।

গত আগস্টে ওয়াশিংটন মাদুরোর গ্রেপ্তারে সহায়তা করতে পারলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে। তিনি অভিযোগ করেন, মাদুরো মাদক ও অপরাধচক্রের সঙ্গে জড়িত, তবে মাদুরো তা অস্বীকার করেছেন।

 

২০১৭ সালে কমিশনপ্রাপ্ত ‘জেরাল্ড আর. ফোর্ড’ যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরী। এতে ৫ হাজারের বেশি নাবিক রয়েছে এবং এটি ৭৫টিরও বেশি যুদ্ধবিমান বহন করতে সক্ষম। যার মধ্যে রয়েছে এফ-১৮ সুপার হর্নেট ও ই-২ হকআই সতর্কতাবাহী বিমান।

রণতরীটিতে রয়েছে নিউক্লিয়ার রিয়্যাক্টর এবং ইভলভড সি স্প্যারো মিসাইলসহ উন্নত মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা শত্রু ড্রোন ও বিমান প্রতিহত করতে সক্ষম।