NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

বিচ্ছেদের গুজব, ছবি পোস্ট করে জবাব দিলেন পূর্ণিমা


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

বিচ্ছেদের গুজব, ছবি পোস্ট করে জবাব দিলেন পূর্ণিমা

২০২২ সালে বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। স্বামী আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় বহুজাতিক একটি কম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে রবিন ও পূর্ণিমার বিচ্ছেদ হয়ে গেছে। এই গুজবের জবাবটা ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী দিলেন একটু অন্যভাবে। 

আজ বুধবার বিকেলে পূর্ণিমা নিজের ফেসবুক হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামী আশফাকুর রহমান রবিনের হাত ধরে বসে আছেন।

মূলত এই ছবি স্পষ্ট করে যে, যে খবর ছড়িয়ে তা একেবারে মিথ্যা, দুজনে একসঙ্গেই রয়েছেন।

 


 

এর আগে পূর্ণিমা একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলার চেষ্টা করেছিলেন কিছু মানুষের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। তিনি বলেছিলেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।

 প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।

 

purnima

ওই পোস্টে তিনি আরো বলেন, এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।


 

কাজের সূত্র ধরেই তার রবিনের সঙ্গে পূর্ণিমার পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া—এরপর বিয়ে। 

আশফাকুর রহমানের সঙ্গে পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে।

২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।