NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম

নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

উন্নতমানের ‘ইমাদ’ ও ‘কাদর’ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।  শনিবার (১৮ অক্টোবর) দেশটির  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে টেলিভিশনে প্রকাশিত এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র দুটি উন্মোচন করে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের। 

 

 

 

অনুষ্ঠানে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের আধুনিকীকৃত ইমাদ ও কাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।  এ সময় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের ভেতরের দৃশ্যও দেখানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কাদর’ ক্ষেপণাস্ত্রে  ইলেকট্রনিক কাউন্টারমেজার (ইলেকট্রনিক প্রতিরোধ) সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, আর ‘ইমাদ’-কেও আধুনিকীকরণ করে সম্পূর্ণভাবে কার্যক্ষম করা হয়েছে।