NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেএসএফ


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেএসএফ

হাকিকুল ইসলাম খোকন, 

মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশ  এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে  নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং  শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 তিনি আরোও বলেছেন,মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায়  আমি গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তার কাছে নিহতদের আত্মার চির শান্তি দান করুন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন।

 এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনও প্রাণহানি না ঘটে। তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে  কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বার বার তদন্ত কমিটি গঠন করা হলে ও আজ পর্যন্ত কোন তদন্ত আলোর মুখ দেখেনি। 

 সংবাদ মাধমে জানা যাচ্ছে ,  অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে ঘটনাস্থলে এবং বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন স্বজনরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে স্বজনদের পাশাপাশি ভিড় জমিয়েছে উৎসুক জনতাও। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও।