NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে সোমবার এক ভাষণে এ আহ্বান জানান তিনি।

এক ঘণ্টারও বেশি দীর্ঘ বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘শুনুন, আমার একটা আইডিয়া আছে। মিস্টার প্রেসিডেন্ট, কেন তাকে ক্ষমা করে দিচ্ছেন না? কিছু সিগার, কিছু শ্যাম্পেন—কে পরোয়া করে এসব ব্যাপারে?’

তিনি এই মন্তব্য করেন নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা প্রতারণা, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রসঙ্গে, যা নেতানিয়াহু অস্বীকার করে আসছেন।

 

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলায় অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে একটি মামলায় বলা হয়েছে, তিনি ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাত লাখ শেকেল (প্রায় দুই লাখ ১০ হাজার ডলার) মূল্যের উপহার, শ্যাম্পেন ও সিগারসহ গ্রহণ করেছিলেন।

ইসরায়েলের প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক, তবে বিশেষ পরিস্থিতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করার সাংবিধানিক ক্ষমতা তার রয়েছে।

তবে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলায় এখনো কোনো রায় ঘোষণা করা হয়নি।

২০২০ সালে শুরু হওয়া এই বিচার যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বারবার স্থগিত হয়েছে। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি একটি বামপন্থী ষড়যন্ত্র, যার উদ্দেশ্য তাকে ক্ষমতাচ্যুত করা।

 

এর আগে, জুন মাসে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান জানিয়েছিলেন।