NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত অ্যাটলির!


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত অ্যাটলির!

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির ব্যাপক সাফল্যের পর বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া পরিচালক অ্যাটলি কুমার এখন ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের সঙ্গে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। 

এর মধ্যেই ইন্ডিয়া টুডে ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ‘কেজিএফ’ তারকা যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন অ্যাটলি কুমার।

ওয়ার্ল্ড পিকলবল লীগ আয়োজিত বেঙ্গালুরু ওপেনের প্রচারণায় বেঙ্গালুরুতে ছিলেন অ্যাটলি। লিগে বেঙ্গালুরু জওয়ানস দলের সহ-মালিকও তিনি।

এক কথোপকথনে, পিকলবল এবং তার পছন্দের তীর্থস্থান কুক্কে সুব্রামণ্য মন্দির ছাড়া বেঙ্গালুরু প্রসঙ্গে তিনি জানান, এখানে যশসহ চলচ্চিত্র জগতের অনেক বন্ধু রয়েছে তার।

 

অ্যাটলি কুমার বলেন, ‘এখানে আমার খুব ভালো বন্ধু আছে, সিনেমার বন্ধু। যশ স্যার আমার একজন ভালো বন্ধু। তার এবং তার কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা।

’ এরপর ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কি না।’

 

ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখন যশ এবং অ্যাটলিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

এর আগে ২০২৪ সালে তাদের আগের একটি সাক্ষাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

তখন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যশ এবং অ্যাটলিকে গভীর কথোপকথনে মগ্ন থাকতে দেখা গিয়েছিল। 

 

যশ বর্তমানে পরিচালক গীতু মোহনদাসের আসন্ন ছবি ‘টক্সিক’-এর কাজ করছেন। ছবিটি ২০২৬ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাকে আগামী বছর রাবণের ভূমিকায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এও দেখা যাবে।