NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি!


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৫, ১২:১০ পিএম

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি!

মাস তিনেক আগে কানাডার মন্ট্রিয়ালে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একান্তে নৈশভোজ করতে দেখা গিয়েছিল পপ গায়িকা কেটি পেরিকে, যা নিয়ে চর্চার অন্ত ছিল না।

এবার তাদের দুজনকে পাওয়া গেল অন্তরঙ্গ অবস্থায়, প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন! যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা।

প্রমোদতরীতে ট্রুডো ও কেটি পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ট্রুডোর ঠোঁটে ঠোঁট পপ গায়িকা কেটি-র!

Shadow of Ezra on X: "New photos have surfaced allegedly showing Katy Perry  and Justin Trudeau as a couple. The two were seen kissing aboard a yacht  off the coast of Santa

সোশ্যালে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, কেটির পরনে কালো রঙের সাঁতারের পোশাক।

চুল মাথার ওপরে তুলে বাঁধা। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। তিনি জিন্‌সের ট্রাউজার বেছে নিয়েছেন। তারা পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন।
জাস্টিনের গলা জড়িয়ে তাকে চুম্বন করছেন কেটি। প্রাক্তন প্রধানমন্ত্রীও জড়িয়ে নিয়েছেন পপ গায়িকাকে। গাল স্পর্শ করেছেন তার।

 

এক প্রত্যক্ষদর্শীর দাবি, কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমোদতরীটিকে প্রথমে অন্য একটি নৌকার আড়ালে নিয়ে যাওয়া হয়।

লোকচক্ষুর অন্তরালেই তারা ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে তাদের কেউই এখনো মুখ খোলেননি। 

 

তবে ঘনিষ্ঠতার ছবি যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে সে কথা ছড়িয়ে পড়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।