NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

বাগদান সম্পন্ন করলেন তানজীব সারোয়ার


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

বাগদান সম্পন্ন করলেন তানজীব সারোয়ার

বাগদান সারলেন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। কনের নাম সাবা সানজিদা রহমান। তিনি ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তিনি প্রকৌশল কোরের লেফটেন্যান্ট।

 

বাগদানের খবরটি তানজীব সারোয়ার নিজেই নিশ্চিত করেছেন। আজ শনিবার তানজিব সারোয়ার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম।’

ফেসবুকে খবরটি জানানোর পর থেকেই অভিনন্দনে ভাসছেন ‘মেঘও মিলনে’ খ্যাত এই গায়ক।


 

২০১১ সালে তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’  প্রকাশ পায়।

২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ।’  ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী।’  

 

যেখানে পপ, রিদমঅ্যান্ডব্লুজ ও ফোক ফিউশন ধাঁচের মোট ছয়টি গান ব্যবহার করা হয়েছে। এ ছাড়া একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

অ্যালবামটির সব গানের গীত-সুর করেছেন তানজীব সারোয়ার নিজে। গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার, তানজীব সারোয়ার।

 

এ ছাড়া ‘মিথ্যা শিখাইলি’ , ‘চলনায়’সহ অ্যালবামটির কয়েকটি গানের ভিডিও চিত্র ইউটিউবে প্রকাশ করা হয়।