NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ট্রাম্পকে পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা হোয়াইট হাউজের


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ট্রাম্পকে পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা হোয়াইট হাউজের

নোবেল শান্তি পুরস্কার থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাদ দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে হোয়াইট হাউজ। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের অসলোতে ঘোষণায় দেখা যায়, ২০২৫ সালের শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

পুরস্কার ঘোষণার পরই হোয়াইট হাউজের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, নোবেল কমিটি আবারও প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দেয়।

 

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি সম্পাদন, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানোর কাজ অব্যাহত রাখবেন। তার হৃদয় একজন মানবতাবাদীর মতো ও এমন কেউ আর নেই যিনি শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি দিয়েই পাহাড় সরাতে পারেন।

দ্বিতীয় মেয়াদে জানুয়ারি থেকে হোয়াইট হাউজে ফেরার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, তিনি বিশ্বজুড়ে একাধিক সংঘাতের অবসান ঘটিয়ে নোবেল পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের এই দাবি অনেকটাই অতিরঞ্জিত।

 

নোবেল ঘোষণার আগের দিনও ট্রাম্প পুনরায় বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যা তিনি নিজের ‘অষ্টম যুদ্ধের অবসান’ হিসেবে বর্ণনা করেন।

তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিনি যোগ করেন, তারা যা-ই করুক না কেন, আমার তাতে সমস্যা নেই। আমি এটা পুরস্কারের জন্য করিনি; করেছি কারণ এতে অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে।

অসলোভিত্তিক নোবেল পুরস্কার বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, ট্রাম্পের নোবেল জেতার কোনো সম্ভাবনা নেই। তাদের মতে, তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি নোবেল শান্তি পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে নির্ধারিত শান্তির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।