NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

নেটফ্লিক্স থেকে এই সিরিজ সরানোর দাবি, মুসলিমবিশ্বে ক্ষোভ


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

নেটফ্লিক্স থেকে এই সিরিজ সরানোর দাবি, মুসলিমবিশ্বে ক্ষোভ

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কোরিয়ান সিরিজ ‘Genie, Make a Wish’ মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছে। সিরিজটির নায়ক চরিত্রের নাম ‘Iblis’, যা ইসলামে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত। মুসলিম দর্শকদের অভিযোগ, ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

এই বিতর্ক ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে #CancelGenie এবং #BoycottNetflix হ্যাশট্যাগে বয়কট আন্দোলন।

অনেক মুসলিমপ্রধান দেশের দর্শক নেটফ্লিক্স থেকে সিরিজটি সরানোর দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, “Iblis” নামটি রোমান্টিক বা নায়কোচিত চরিত্রে ব্যবহার করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

 

তবে সিরিজটির নির্মাতারা বলেছেন, পুরো গল্পটি দেখলে ভুল ধারণা কেটে যাবে। তাদের দাবি, চরিত্রটির নাম ব্যবহার করা হয়েছে প্রতীকী অর্থে, ধর্মকে বিদ্রূপ করার জন্য নয়।

 

 

এদিকে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। নিজের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “Cancel Netflix”। তাঁর অভিযোগ, নেটফ্লিক্সে প্রকাশিত অনেক কনটেন্টে ‘ওয়োক’ বা নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে। মাস্কের এ মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং এক সপ্তাহের মধ্যে নেটফ্লিক্সের শেয়ারমূল্য প্রায় ৫ শতাংশ কমে যায়।

 

ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা উপেক্ষার অভিযোগে বর্তমানে কঠিন চাপে রয়েছে নেটফ্লিক্স। আন্তর্জাতিক সমালোচনার মুখেও এখনো সিরিজটি সরায়নি প্রতিষ্ঠানটি। তবে বিতর্ক ঘিরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সিরিজটির নির্মাতারা।