NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর হয়ে ওঠে : কেট উইন্সলেট


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর হয়ে ওঠে : কেট উইন্সলেট

হলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী কেট উইন্সলেট। একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। গড়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। অভিনয়ে চার দশক পেরিয়ে আজও তিনি হিট এন্ড ফিট।

সদ্যই ৫০ বছরে পা দিয়েছেন এ গুণী অভিনেত্রী। ৪ অক্টোবর ছিল তার ৫০ তম জন্মদিন। ৫০ পূর্ণ হওয়া উপলক্ষে ‘ভোগ ইউকে’তে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে তিনি জানান, নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর হয়ে ওঠে।

 


 

কেট উইন্সলেট বলেন, ‘নারীরা বয়সে যত বড় হন, তত সুন্দর হয়ে ওঠেন। আমাদের মুখ আসলে আরও নিজের মতো হয়ে ওঠে, হাড়ের গড়নে ঠিকঠাক বসে যায় জীবনের ছাপ, ইতিহাস যুক্ত হয়। আমি চোখের কোণের রেখা, হাতের পেছনের বলিরেখাকে খুব সুন্দর মনে করি।’

পঞ্চাশে পা দিয়ে নতুন পরিকল্পনা করেছেন কেট, ‘আমি ৫০তম বছরে ৫০টা ভালো কাজ করব।

হয়তো কোনো পাহাড়ে উঠব, যেখানে আগে যাইনি, কিংবা কোনো নতুন জায়গায় যাব, অথবা নিছক কারও জন্য একটা ভালো কাজ করব। আমি একটা ছোট তালিকা তৈরি করছি।’

 


 

১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান কেট। পরের বছরগুলোয় কেট ঝুঁকি নিয়েছেন, তাকে দেখা গেছে ‘হোলি স্মোক!’, ‘কুইলস’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’সহ নানারকম ভিন্নধর্মী কাজে। ২০০৮ সালে ‘দ্য রিডার’–এর জন্য জিতেছেন অস্কার।

সিনেমার সঙ্গে টিভিতেও সাফল্য পেয়েছেন কেট, এইচবিওতে তাঁর মিনি সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’ বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। সম্প্রতি অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমাতেও দেখা গেছে অভিনেত্রীকে।