NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন এক প্রবাসী বাংলাদেশি। গত শুক্রবার (৩ অক্টোবর) আবুধাবির বিগ টিকিট র‍্যাফেলের সেপ্টেম্বর ড্র অনুষ্ঠিত হয়। সেখানেই এ ঘোষণা দেওয়া হয়।

ভাগ্যবান বিজয়ীর নাম হারুন সরদার নূর নবি সরদার। ৪৪ বছর বয়সী এই বাংলাদেশি ট্যাক্সিচালক বর্তমানে শারজাহ শহরে বসবাস করছেন। তিনি গত ১৪ সেপ্টেম্বর বিজয়ী টিকিট কিনেছিলেন।

 

ড্র চলাকালে জনপ্রিয় দুই সঞ্চালক রিচার্ড ও বুচরা স্বর্ণালি ফোনে হারুনকে কল করে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৬৬ কোটি টাকা) জেতার সুসংবাদ জানান। এসময় জীবনের সবচেয়ে বড় পুরস্কার জেতার খবর শুনে তিনি বিস্মিত হয়ে যান এবং কেবল ‘ওকে, ওকে’ বলেন।

 

হারুন জানান, তিনি এই টিকিট ১০ জনের সঙ্গে মিলে কিনেছিলেন। তাই পুরস্কার ভাগ করে নেওয়া হবে সবার মধ্যে।

তিনি ২০০৯ সাল থেকে আমিরাতে কাজ করছেন এবং গত ১৫ বছর ধরে আবুধাবিকে নিজের দ্বিতীয় ঘর বানিয়ে নিয়েছেন। পরিবার বাংলাদেশেই থাকে। নিয়মিতভাবে তিনি বিগ টিকিট কিনে আসছিলেন এবং কখনো আশাহত হননি।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর মাসে আরও বড় অফার থাকছে। আগামী ৩ নভেম্বরের ড্র-তে থাকছে ২ কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড প্রাইজ। এছাড়া প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পাবেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনার বার।