NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

জুবিনের মৃত্যুতদন্তে নতুন মোড়, ব্যান্ডের আরও দুই সদস্য গ্রেফতার


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

জুবিনের মৃত্যুতদন্তে নতুন মোড়, ব্যান্ডের আরও দুই সদস্য গ্রেফতার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নেমে আরও দুজনকে গ্রেফতার করেছে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল। সূত্র বলছে, এ শিল্পীর ব্যান্ডের অন্যতম সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহ-শিল্পী অমৃতপ্রভ মহন্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে।

জুবিনের মৃত্যুতদন্তের শুরুর দিকেই আটক করা হয়েছিল শেখর জ্যোতিকে। তিনি এবং অমৃতপ্রভ, দুজনেই ১৯ সেপ্টেম্বর ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’র সেই প্রমোদতরীর পার্টিতে ছিলেন। সেখানেই গায়ক সাঁতার কাটতে নেমেছিলেন। তারপরেই ঘটেছে মর্মান্তি দুর্ঘটনা। একটি সূত্র বলছে, তদন্তকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে অমৃতপ্রভকে ভিডিওতে জুবিনের খুব কাছেই সাঁতার কাটতে দেখা গেছে। তাকে পুরো মুহূর্ত নিজের মুঠোফোনে ধারণ করতেও দেখা গেছে বলে সংবাদ সূত্র বলছে। গত ৬ দিন ধরে তাদের একটানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

গত বুধবার, জুবিনের একান্ত সহকারী সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে, চার জনকেই একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। পানিতে নামার সময়ে জুবিনের পরনে ছিল না লাইফ জ্যাকেট। কীভাবে এত বড় গাফিলতি, সেই প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে ছিলেন সিদ্ধার্থ ও শ্যামকানু। তদন্ত এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।