NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

টম ক্রুজের পর আবারও ভাঙল নিকোলের সংসার


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

টম ক্রুজের পর আবারও ভাঙল নিকোলের সংসার

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী, প্রযোজক ও গায়িকা নিকোল কিডম্যানের সংসার আবারও ভাঙছে। এক দশকের বেশি সময় হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছিলেন নিকোল। ২০০১ সালে সেই সম্পর্কে ইতি ঘটে। এরপর তিনি ২০০৬ সালে বিয়ে করেন জনপ্রিয় কান্ট্রি গায়ক কিথ আরবানকে।

তার সঙ্গে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটালেন এই তারকা। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি।

 

অভিনেত্রী নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তবে সূত্র বলছে, নিকোল নাকি সম্পর্ক টিকিয়ে রাখতে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিলেন।

২০০৬ সালের জুনে বিয়ে করেছিলেন নিকোল-কিথ। তাদের সংসারে দুই মেয়ে সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৪)।

 

গত বছর এপ্রিলে কিডম্যান প্রকাশ্যে বলেছিলেন, ‌‘আমি খুব ভাগ্যবান কারণ কিথ আমার সঙ্গে আছে। তার ভালোবাসাই আমাকে শক্তি দেয়।’

 

 

 

তবে সেই সম্পর্ক আর টিকল না। গেল ৫ জুন কিথের জন্মদিনে প্রকাশিত ছবিতে এখনও দুজনকে একসঙ্গে হাসিখুশি দেখা গিয়েছিল। মাত্র চার মাস পরই ভেঙে গেল তাদের সংসার।