NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে জার্মান নাগরিকের কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে জার্মান নাগরিকের কারাদণ্ড

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইউরোপীয় পার্লামেন্টে কর্মরত এক জার্মান নাগরিককে চার বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জিয়ান গুও। তিনি জার্মানির কট্টর-ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের একজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের সহকারী হিসেবে কাজ করতেন।

ফেডারেল প্রসিকিউটরের দপ্তরের অভিযোগ অনুযায়ী, সেপ্টেম্বর ২০১৯ থেকে এপ্রিলে ২০২৪ পর্যন্ত জিয়ান গুও নিয়মিতভাবে ইউরোপীয় পার্লামেন্টের আলোচনার তথ্য ও সিদ্ধান্ত চীনের গোয়েন্দা সংস্থায় সরবরাহ করতেন। এছাড়া তিনি জার্মানিতে বসবাসরত চীনা ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারি চালাতেন ও এএফডি’র প্রভাবশালী নেতাদের বিষয়ে তথ্য সংগ্রহ করতেন।

 

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। তবে জিয়ান গুও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে অস্বীকার করেন।

দণ্ডপ্রাপ্ত গুও এএফডি’র ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ’র ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। ক্রাহ আদালতে সাক্ষ্য দিয়ে জানান, তিনি গুও’র কার্যকলাপ সম্পর্কে কোনো ধারণা রাখতেন না। তবে চলতি মাসেই জার্মান সংসদ ক্রাহর সাংসদীয় দায়মুক্তি প্রত্যাহার করেছে, যাতে তার বিরুদ্ধে দুর্নীতি ও গুপ্তচরবৃত্তির অভিযোগ তদন্ত করা যায়।

 

কট্টর-ডানপন্থি এএফডি জার্মানের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পেয়েছে ও দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে দলটির নাৎসি অতীত নিয়ে বিতর্ক ও বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কের অভিযোগ জার্মান রাজনীতিতে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।