NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

যে কারণে মেয়েকে সঙ্গে নিতে পারেননি রানি মুখার্জি


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

যে কারণে মেয়েকে সঙ্গে নিতে পারেননি রানি মুখার্জি

বলিউডের রানি বলা হয় অভিনেত্রী রানি মুখার্জিকে। পশ্চিমবঙ্গের বিখ্যাত মুখার্জি বাড়ির মেয়ে হয়েও তিনি বলিউড জয় করেছেন মেধা ও সৌন্দর্য দিয়ে। উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। এবার জিতলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সম্প্রতি তিনি ‘মিসেস চ্যাটার্জী বনাম নরওয়ে’ ছবিতে অভিনয়ের জন্য পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন রানি মুখার্জি। এসময় সকলের নজর কাড়ে রানির গলায় থাকা বিশেষ নেকলেসটি। সেখানে তার মেয়ে আদিরার নাম লেখা ছিল। যদিও মেয়ে তার সঙ্গে ছিল না। কিন্তু জীবনের সেরা পুরস্কারটি গ্রহণ করতে যাওয়ার মঞ্চে কেন একমাত্র সন্তানকে নিয়ে গেলেন না তিনি?

 

ভারত টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রানি মুখার্জি জানিয়েছেন সেই তথ্য। তিনি মুখ খুলেছেন কেন তার কন্যা আদিরাকে তিনি নিয়ে যেতে পারেননি। সেইসঙ্গে মেয়ে সঙ্গে না গেলেও কীভাবে তিনি তাকে কাছাকাছি রেখেছিলেন সেই কথাও জানালেন।

রানি বলেন, ‘আমাদের জানানো হয়েছিল যে ১৪ বছরের কম বয়সী শিশুরা অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। আমাকে আদিরাকে বলতে হয়েছে যে সে আমার সঙ্গে থাকতে পারবে না। তখন সে কেঁদে দিয়েছে। তার ভাষ্য ছিল, ‘এটা খুবই অন্যায়।’ আমি তাকে বললাম, ‘চিন্তা করো না, আমি তোমাকে আমার বিশেষ দিনে সঙ্গে রাখব।’

 

রানি আরও জানান, ‘আমি আদিরাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যানরা যেভাবে আমার নেকলেসের ভিডিও শেয়ার করেছে, তা দেখালাম। তখন সে শান্ত হয়ে গেল। আমি তাকে আমার সৌভাগ্যের প্রতীক মনে করি। আমি চাইতাম সে আমার সঙ্গে থাকুক। আর সেই নেকলেসটিই ছিল সেই অনুষ্ঠানে আমার মেয়েকে আমার কাছে রাখার সবচেয়ে সেরা উপায়। যারা ইনস্টাগ্রামে লিখেছে ‘রানি তার কন্যাকে সঙ্গে নিয়ে গিয়েছেন’, তাদের সকলকে ধন্যবাদ। আমি সেই ভিডিওগুলো আদিরাকে দেখালাম। পরে সে শান্ত হয়েছিল।’

 

 

 

রানি মুখার্জি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আশিমা চিব্বর পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ ছবির জন্য। সিনেমাটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। এতে দেখা যায় ভারতের নাগরিক সাগরিকা চক্রবর্তীর সন্তানরা ২০১১ সালে নরওয়ের শিশুকল্যাণ সংস্থার হাতে চলে যায়। এটি দুটি দেশের মধ্যে দীর্ঘ ও আবেগঘন আইনগত লড়াইয়ের গল্পকে উপস্থাপন করে।