NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

হাবিবের সঙ্গে জাদু ছড়িয়েছেন কোক স্টুডিওতে, কে এই মেহরনিগরি?


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ এএম

হাবিবের সঙ্গে জাদু ছড়িয়েছেন কোক স্টুডিওতে, কে এই মেহরনিগরি?

দীর্ঘদিন ধরেই শ্রোতাদের প্রশ্ন ছিল, কেন হাবিব ওয়াহিদকে কোক স্টুডিওতে দেখা যাচ্ছে না? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ‘মহা জাদু’ নিয়ে হাজির হলেন সংগীতের জনপ্রিয় এই তারকা। লোকগানকে আধুনিক রিমিক্সে নতুনভাবে তুলে ধরার ক্ষেত্রে হাবিব ওয়াহিদের জুড়ি নেই। এবার যেন তিনি সেই ‘মহা জাদু’ই দেখালেন কোক স্টুডিও বাংলার মঞ্চে। 

অন্তর্জালে আসার পরপরই গানটি ব্যাপক সাড়া ফেলেছে।

অনেকেই নিজেদের সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করে লিখছেন প্রশংসার কথা। আর হাবিব ভক্তরা উচ্ছ্বাসে ভরিয়ে তুলেছেন প্ল্যাটফরমটি। তবে শুধু হাবিব নন, গানটিতে দুর্দান্ত কণ্ঠ দিয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। ব্যাপক সাড়া ফেলেছেন শ্রোতাদের মাঝে।
সোশ্যাল মিডিয়াতেও আলোচনায় উঠে এসেছেন এই গায়িকা।

 


 

কে এই মেহেরনিগরি

১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্ম মেহেরনিগরির। ছোটবেলা থেকেই সঙ্গীতময় পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী মাত্র ৫ বছর বয়সেই গান গাওয়া শুরু করেন এবং শৈশবেই অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। তার ভাই সাফারমুহাম্মদ রুস্তমও একজন গায়ক।

 

২০০১ সালে মেহেরনিগরি প্রথম বড় মঞ্চে গান গেয়েছিলেন ‘বাডস অব হোপ’ প্রতিযোগিতায়। দুই বছর পর ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নেন গ্র্যান্ড প্রাইজ। ২০০৬ সালে সিআইএস (CIS) দেশগুলোর তরুণদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক আসরে জিতেছিলেন দুটি স্বর্ণপদক।


 

পড়াশোনাতেও সমান মনোযোগী মেহেরনিগরি। ২০১১ সালে দুশানবে ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক শেষ করেন।

পরে তিনি তাজিক ন্যাশনাল কনজারভেটরির (তালাবহুজা সাত্তোরভ নামে পরিচিত) একাডেমিক অনুষদে উচ্চশিক্ষা নেন।

 

প্রায় এক দশকের ক্যারিয়ারে মেহেরনিগরি উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান, যার মধ্যে রয়েছে ‘জাদুগার’, ‘নিগিন আনোর’, ‘গুল’, ‘আনার আনার’, ‘দিলি জোর’ উল্লেখযোগ্য। সংগীতের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ব্যাপক অনুসারী রয়েছে তার; ইনস্টাগ্রামে যার সংখ্যা দেড় মিলিওনের বেশি।