NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

সাবেক এফবিআই পরিচালক জেমস কমির বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

সাবেক এফবিআই পরিচালক জেমস কমির বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

সাবেক এফবিআই পরিচালক জেমস কমির বিরুদ্ধে কংগ্রেসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুটি মামলায় অভিযোগ গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি। এর মধ্য দিয়ে কমি মার্কিন ইতিহাসে প্রথম সাবেক এফবিআই পরিচালক হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের সেপ্টেম্বরে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে মিথ্যা তথ্য দিয়েছেন এবং বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছেন। এই ঘটনা দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে।

কোমি দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে ছিলেন। তার বিরুদ্ধে একটি ‘মিথ্যা বিবৃতি’ দেওয়া এবং একটি ‘বিচারপ্রক্রিয়া ব্যাহত করার’ অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তার।

 

তদন্তে দেখা গেছে, কমি মিডিয়ার কাছে শ্রেণিবদ্ধ তথ্য প্রকাশ করার অনুমোদন দেওয়া হয়েছে কি না তা নিয়ে মিথ্যা তথ্য প্রদান করেছেন।

অভিযোগ গঠনের প্রতিক্রিয়ায় কমি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি নির্দোষ। আমি ফেডারেল বিচারব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখি।’ আগামী ৯ অক্টোবর ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় আদালতে কমির আনুষ্ঠানিক অভিযুক্তকরণ শুনানি হবে।

 

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, এ মামলার অভিযোগপত্রে দেখা গেছে, ‘ক্ষমতার অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে দাবি করেছিলেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আরো দ্রুত বিচারের আওতায় আনা উচিত। যার মধ্যে জেমস কমিও রয়েছেন। অভিযোগ গঠনের পর ট্রাম্প কমিকে ‘মার্কিন ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি’ বলে মন্তব্য করেন।

আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এ মামলা প্রমাণ করা জটিল হতে পারে।

কারণ মিথ্যা বলার অভিযোগে ইচ্ছাকৃত প্রতারণা প্রমাণ করাই হবে প্রসিকিউশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত এফবিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেমস কমি। হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্তসহ কয়েকটি উচ্চপ্রোফাইল মামলার কারণে আলোচনায় ছিলেন তিনি। রাশিয়ার নির্বাচনী হস্তক্ষেপ তদন্ত চলাকালেই ট্রাম্প তাকে বরখাস্ত করেন।