NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

‘জুয়ার অ্যাপ থেকে দূরে থাকুন’, ইডির তলবের পর মিমি


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

‘জুয়ার অ্যাপ থেকে দূরে থাকুন’, ইডির তলবের পর মিমি

কিছুদিন আগেই জুয়ার অ্যাপ, অর্থাৎ অনলাইন বেটিং অ্যাপ-কাণ্ডে ইডিতে ডাক পড়েছিল মিমি চক্রবর্তীর। তিনি ছাড়াও তলব করা হয়েছিল অঙ্কুশ হাজরা, বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলাকেও। 

গত সোমবার দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিয়ে এক সপ্তাহের মাথাতেই সোশ্যাল মিডিয়ায় একটি সচেতনতামূলক পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে।

এক পোস্টে মিমি লেখেন, ‘নমস্কার, আমি আজ আপনাদের কাছে একটি অনুরোধ করছি এবং এই বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে আহ্বান জানাচ্ছি।

ভারত সরকার সব ধরনের রিয়েল মানি গেমিং অ্যাপস ভারতে নিষিদ্ধ করছে। ভারত সরকার যে অ্যাপস নিষিদ্ধ করেছে, তার মধ্যে অনুমতিহীনভাবে পরিচালিত অবৈধ বেটিং সাইটগুলোও অন্তর্ভুক্ত। আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন, যা জুয়া এবং বেটিংয়ের মতো কার্যকলাপের সঙ্গে যুক্ত।’

 

এরপর অভিনেত্রী আরো লেখেন, ‘এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য চুরি, সাইবার হামলা এবং অন্যান্য সাইবার প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

আমি কোনোভাবেই এমন কোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নই, যারা এই ধরনের কার্যকলাপকে প্রচার করে।’

 

সর্বশেষে তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো মাধ্যম কোনো ধরনের বিজ্ঞাপন বা প্রচারে যদি আমার নাম বা ছবি ব্যবহার করা হয়, তা সম্পূর্ণ অনুমতিহীন। অতএব, দয়া করে এই বার্তাটি ছড়িয়ে দিন এবং এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে নিজেই দূরে থাকুন এবং অন্যদের সচেতন করুন।’

অভিনেত্রীর এমন পোস্ট দেখে অনেকেই মনে করছেন ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না তৈরি হয় তার জন্য আগেভাগেই এই পোস্ট করলেন তিনি।

যদিও শোনা গেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা মিমিকে যে প্রশ্ন করেছেন তার যথাযথ উত্তর দিয়েছেন তিনি, যা শুনে সন্তুষ্ট হয়েছেন ইডি অফিসাররা।