NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

চার্লি কার্ককে ‘আমেরিকান হিরো’ আখ্যা দিলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

চার্লি কার্ককে ‘আমেরিকান হিরো’ আখ্যা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় এক স্মরণসভায় রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে ‘একজন মহান আমেরিকান বীর’ এবং ‘শহীদ’ বলে আখ্যায়িত করেছেন। রবিবার ফিনিক্সের নিকটবর্তী স্টেট ফার্ম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বিশাল আয়োজনে ট্রাম্প কার্ককে এই আখ্যা দেন।

বিবিসির খবরে বলা হয়, আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, যার মধ্যে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ছিলেন। কার্ককে ১০ সেপ্টেম্বর গুলি করে হত্যা করা হয়।

 

ট্রাম্প সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, কার্ক শহীদ হয়েছেন। কারণ তিনি সাহসী জীবনযাপন করেছিলেন, দৃঢ়ভাবে এগিয়েছিলেন এবং যুক্তি তুলে ধরেছিল অসাধারণভাবে।

কার্কের স্ত্রী এরিকা আবেগঘন বক্তব্য দেন এবং জানান যে তিনি তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন।

তিনি বলেন, আমার স্বামী চার্লি তরুণদের বাঁচাতে চাইতেন, সেই তরুণকেও যিনি তার জীবন নিয়েছেন।

আমি তাকে ক্ষমা করেছি। কারণ ক্রাইস্ট এভাবেই করেছিলেন। ঘৃণার জবাব ঘৃণা নয়।

 

স্মরণসভায় যোগ দিতে হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন।

অনেকে আবার আগের রাতেই ক্যাম্প করে জায়গা নিশ্চিত করেন। উপস্থিতিদের মধ্যে অনেকেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন টুপি, ট্রাম্প-সংক্রান্ত পোশাক এবং লাল-সাদা-নীল রঙের পোশাক পরেছিলেন।