NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

১৯৮২ সালে ইহুদিবিদ্বেষী হামলার নেতাকে গ্রেপ্তার ফিলিস্তিনি কর্তৃপক্ষের


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

১৯৮২ সালে ইহুদিবিদ্বেষী হামলার নেতাকে গ্রেপ্তার ফিলিস্তিনি কর্তৃপক্ষের

১৯৮২ সালে প্যারিসে এক ইহুদি রেস্টুরেন্টে ইহুদিবিদ্বেষী হামলায় ছয়জন নিহতের ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে বলে শুক্রবার ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন।

এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে।

ফরাসি সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তারা জানতে পেরেছে যে ৭০ বছর বয়সী হিশাম হার্বকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউটররা এটিকে ‘একটি বড় অগ্রগতি’ বলে উল্লেখ করেছেন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, সন্দেহভাজনকে দখলকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এক্স-এ লিখেছেন, ‘আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের চমৎকার সহযোগিতাকে স্বাগত জানাই। তার দ্রুত প্রত্যর্পণের জন্য আমরা একসঙ্গে কাজ করছি। এটি ন্যায়বিচার ও সত্যের পথে আরেকটি অগ্রগতি।

দীর্ঘ অপেক্ষায় কষ্ট পাওয়া সব পরিবারের প্রতি আমার সহমর্মিতা।’

 

হার্বের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৯৮২ সালের জো গোল্ডেনবার্গ রেস্টুরেন্টে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। এটি ছিল প্যারিসের ঐতিহাসিকভাবে ইহুদি অধ্যুষিত অঞ্চল মারেই এলাকায়।

হার্ব গত ১০ বছর ধরে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার আওতায় ছিলেন এবং গত জুলাই মাসে হামলায় জড়িত ছয়জনকে প্যারিসের বিশেষ আদালতে পাঠানো হয়েছিল।

 

১৯৮২ সালের ৯ আগস্টের হামলায় ছয়জন নিহত ও ২২ জন আহত হয়েছিলেন। এ ঘটনার জন্য দায়ী করা হয়েছিল আবু নিদাল সংগঠনকে, যা ফিলিস্তিনি ফাতাহ দলের একটি ভিন্নমতাবলম্বী সশস্ত্র অংশ।

হামলাটি শুরু হয় দুপুরের দিকে, যখন রেস্টুরেন্টের ভেতরে একটি গ্রেনেড ছোড়া হয়। এরপর বন্দুকধারীরা ভেতরে ঢুকে পোল্যান্ডে তৈরি ‘ডব্লিওজেড-৬৩’ মেশিনগান দিয়ে গুলি চালায়। যেখানে সে সময় প্রায় ৫০ জন গ্রাহক ছিল।

পালিয়ে যাওয়ার সময় তারা পথচারীদের দিকেও গুলি করে।