NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

কুরআন পুড়িয়ে বিতর্কিত সেই রিপাবলিকান প্রার্থী এবার নিরাপত্তা চাইছেন


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

কুরআন পুড়িয়ে বিতর্কিত সেই রিপাবলিকান প্রার্থী এবার নিরাপত্তা চাইছেন

হাকিকুল ইসলাম খোকন, 

কোরআন পুড়িয়ে জাতীয়ভাবে আলোচনায় আসা রিপাবলিকান দলীয় কংগ্রেস প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ এবার নিজেকে হুমকির মুখে মনে করছেন। চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর টেক্সাসের ৩১তম ডিস্ট্রিক্ট থেকে কংগ্রেসে লড়তে যাওয়া এই প্রার্থী এফবিআই ও শীর্ষ ট্রাম্প কর্মকর্তাদের ট্যাগ করে প্রকাশ্যে ফেডারেল সুরক্ষার আবেদন জানিয়েছেন।
২৬ বছর বয়সী গোমেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ও প্রকাশ্যে সুরক্ষার আবেদন করছি।’ তিনি দাবি করেন, কার্ক হত্যাকাণ্ডের পর থেকে তিনি একাধিক মৃত্যুর হুমকি পাচ্ছেন এবং আশঙ্কা করছেন, ‘পরবর্তী লক্ষ্য আমি হতে পারি।’ টার্নিং পয়েন্ট ইউএসএ-এর প্রতিষ্ঠাতা চার্লি কার্ক (৩১) গত বুধবার উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাস্থলের কাছ থেকে একটি বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করেছে ফেডারেল এজেন্টরা এবং সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। তবে হত্যাকারী এখনো ধরা পড়েনি।
এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে গোমেজ দাবি করছেন, তাঁর বিতর্কিত অবস্থান ও সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে তিনি মৃত্যুর হুমকি পাচ্ছেন।
ভ্যালেন্টিনা গোমেজ নিজেকে ‘আমেরিকা-ফার্স্ট গঅএঅ’ প্রার্থী হিসেবে পরিচয় দেন। সম্প্রতি প্রচার অভিযানের অংশ হিসেবে তিনি একটি বিজ্ঞাপনে ফ্লেমথ্রোয়ার দিয়ে কোরআন পুড়িয়ে ‘ইসলামাইজেশনের বিরোধিতা’ করার বার্তা দেন। বিজ্ঞাপনটি একাধিক প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ হয় এবং নাগরিক অধিকার ও ধর্মীয় সংগঠনগুলো ব্যাপক নিন্দা জানায়।
এর আগেও তিনি আলোচনায় আসেন একটি গ্রাফিক ভিডিও প্রকাশ করে, যেখানে একটি ‘অভিবাসী ডামি’-র প্রকাশ্য মৃত্যুদণ্ডের ভিজ্যুয়াল দেখানো হয়। তিনি দাবি করেছিলেন, নির্বাসনের চেয়ে এটি সস্তা প্রতিরোধমূলক ব্যবস্থা। লাতিনো ও অভিবাসী সংগঠনগুলো এই ভিডিওকে উসকানিমূঔশ বলে নিন্দা জানিয়েছিল।
গোমেজ এর আগেও মিসৌরির সেক্রেটারি অব স্টেট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তেমন কোনো সাফল্য পাননি। সমালোচকরা বলছেন, তিনি ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক বক্তব্য ও ভিডিওর মাধ্যমে প্রচারণা চালান, যা তাঁকে জাতীয় শিরোনামে নিয়ে আসে।
এফবিআই এখনো কার্ক হত্যার মূল আসামিকে খুঁজছে। কর্মকর্তারা ফরেনসিক প্রমাণ, জুতার ছাপ এবং একটি হাতের তালুর ছাপ বিশ্লেষণ করছেন। তারা জনসাধারণকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।
এরই মধ্যে গোমেজের হুমকি প্রাপ্তির অভিযোগ নতুন করে বিতর্ক তৈরি করেছে। একদিকে কোরআন পুড়িয়ে তিনি মুসলিম ও অভিবাসী সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়েছেন, অন্যদিকে কার্ক হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার আশঙ্কা আরও বেড়ে গেছে।