NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

শত বাধার মুখেও যেভাবে সফল হলেন প্রিয়াঙ্কা


খবর   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

শত বাধার মুখেও যেভাবে সফল হলেন প্রিয়াঙ্কা

শত বাঁধার মুখেও যেভাবে সফল হয়ে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া সেই গল্প প্রেরণার। তার যাত্রা ও উত্থানের পথ ছিল অনেক চড়াই উৎরাইয়ের। তবু থেমে থাকেননি তিনি। এগিয়ে গেছেন নিজের লক্ষের দিকে। বলিউডে যাত্রার শুরুর দিককার অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বললেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

এক অনুষ্ঠানে তিনি জানান, সিনেমা শিল্পে নতুনদের জন্য জায়গা পাওয়া একসময় ছিল ভীষণ কঠিন। আর এই অভিজ্ঞতাই তাকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলতে অনুপ্রাণিত করে।

বিজ্ঞাপন

২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতায় জিতে বিনোদন জগতে প্রবেশ করেন প্রিয়াঙ্কা। ২০০২ সালে হিন্দি ও তামিল সিনেমায় অভিনয় শুরু করলেও বলিউডে টিকে থাকা সহজ ছিল না। তার ভাষায়, ‌‘বলিউড একসময় বাইরের লোকদের জন্য একেবারেই বন্ধ ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনেতা, পরিচালক, প্রযোজকেরা কাজ করে আসছিলেন। কোনো সম্পর্ক বা পরিচয় না থাকলে সুযোগ পাওয়া দুঃসাধ্য ছিল। তবু আমি হাল ছাড়িনি। আমি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম, ব্যর্থতা মেনে নিতে চাইনি, তাই লেগে থেকেছি।’

এই সংগ্রামের অভিজ্ঞতা থেকেই ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন পার্পল পেবল পিকচার্স। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি যে জায়গা পাইনি, সেই জায়গা অন্যদের দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠান গড়েছিলাম। অনেক মেধাবী নির্মাতা ও লেখক আছেন যারা সুযোগ পান না। তাদের পাশে দাঁড়াতে চেয়েছি।’

 

শত বাধার মুখেও যেভাবে সফল হলেন প্রিয়াঙ্কা

সৌন্দর্য ও মেধায় অনন্য এক তারকা প্রিয়াঙ্কা

এই প্রতিষ্ঠান থেকে প্রথম সিনেমা ছিল ভোজপুরি ভাষার ‘বাম বাম বল রহা হ্যায় কাশি’ (২০১৬)। এরপর ‘ভেন্টিলেটর’ (মারাঠি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে। ‘পাহুনা: দ্য লিটল ভিজিটর্স’ (২০১৮), ‘পানি’ (২০১৯) সহ একাধিক ভাষার সিনেমা প্রযোজনা করেন তিনি। ‘দ্য স্কাই ইজ পিংক’ এবং ‘দ্য হোয়াইট টাইগার’ -এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন দেশি গার্ল। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়েছে।

 

 

 

প্রিয়াঙ্কা সম্প্রতি শেষ করেছেন ‘সিটাডেল’ সিরিজের দ্বিতীয় মৌসুমের শুটিং। শিগগিরই তাকে দেখা যাবে ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্সের অ্যাকশন-ড্রামা দ্য ব্লাফ ছবিতে। পাশাপাশি ফিরছেন ভারতীয় সিনেমাতেও। এস. এস. রাজামৌলির আলোচিত ছবি ‘এসএসএমবি ২৯’-তে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।