NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু


খবর   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনুষ্ঠিত আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন উভয় দেশের প্রতিনিধিরা। ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হলো।

যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ও ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের মধ্যে দিল্লিতে একটি ইতিবাচক বৈঠক হয়েছে। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়।

 

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়-এর পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী বাণিজ্য সম্পর্কের গুরুত্ব বিবেচনায় আলোচনাটি ছিল ইতিবাচক ও ভবিষ্যতমুখী। পারস্পরিক সুবিধাজনক বাণিজ্য চুক্তির দ্রুত সমাপ্তির লক্ষে উভয় পক্ষ তাদের প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় সরকারি সূত্রগুলোর মতে, এটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ষষ্ঠ রাউন্ড নয়, বরং পরবর্তী পূর্ণাঙ্গ আলোচনার প্রাক্কলনমূলক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

 

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা যায়।
জুলাই ৩০ তারিখে, যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করে, যা আগস্ট ২৭ থেকে কার্যকর হয়।
ভারত এই শুল্ককে অন্যায্য বলে অভিহিত করেছে এবং প্রশ্ন তুলেছে কেন চীন ও ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়নি, যদিও তারা যথাক্রমে রাশিয়ার সবচেয়ে বড় তেল ও এলএনজি ক্রেতা।

গত সপ্তাহে একটি ইতিবাচক মোড় লক্ষ্য করা যায় যখন ট্রাম্প বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাধাগুলো দূর করতে আলোচনা চলছে। আমি আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খুব শীঘ্রই কথা বলার অপেক্ষায় আছি। আমি নিশ্চিত, আমাদের দুই মহান দেশের জন্য একটি সফল সমাপ্তি পাওয়া কঠিন হবে না।