NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

দুই নায়িকার অতিথি দুই নায়ক


খবর   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

দুই নায়িকার অতিথি দুই নায়ক

দুই নায়িকার অতিথি হয়ে হাজির হবেন দুই নায়ক। সেই দুই নায়িকা হলেন কাজল ও টুইঙ্কেল খন্না। বলিউডে প্রথমবারের মতো একসঙ্গে সঞ্চালনায় আসছেন তারা। তাদের নতুন টকশো ‌‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’র ট্রেলার প্রকাশ পেয়েছে।

আর সেটি দেখেই চমকে গেছেন ভক্তরা। কারণ, দীর্ঘদিন পর সালমান খান ও আমির খানকে একসঙ্গে দেখা যাবে কোনো আড্ডার অনুষ্ঠানে। তারা আসবেন তাদের ছবিরই দুই নায়িকার অতিথি হয়ে।

 

শুধু তাই নয়, এই শো-তে হাজির হবেন বরুণ ধাওয়ান-আলিয়া ভাট, জাহ্নবী কাপুর-করন জোহর, গোবিন্দা, ভিকি কৌশলসহ আরও অনেক তারকা।

দুই নায়িকার অতিথি দুই নায়ক

 

কাজল-টুইঙ্কলের অনুষ্ঠানে আমির ও সালমান খান

প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, অতিথিরা থাকবেন একেবারেই খোলামেলা। তাদের মধ্যে পুরোনো স্মৃতি, ভেতরের গল্প, মজার ঘটনা আর ব্যক্তিগত অভিজ্ঞতা উঠে আসবে অনাবৃতভাবে। ঝলকেই হাসির খোরাক মিলেছে দর্শকদের, পুরো এপিসোড যে বিনোদনে ভরপুর হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

প্রথমবার সঞ্চালক হিসেবে কাজল তার অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘টুইঙ্কেল আর আমি বহুদিনের বন্ধু। যখনই আমরা আড্ডা দিই, সেটা এক ধরনের আনন্দময় বিশৃঙ্খলা হয়। সেই মজা থেকেই এই শো-এর জন্ম। এখানে কোনো বাঁধাধরা প্রশ্ন বা সাজানো উত্তর নেই। আমরা যা ভালোবাসি, তাই করছি। বন্ধুদের সঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছি। আশা করি সব বয়সের দর্শক এই অগোছালো মজাটা উপভোগ করবেন।’

 

 

 

প্রাইম ভিডিওর এই নতুন অনুষ্ঠানটির নির্মাতা বানিজে এশিয়া। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশে দেখা যাবে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। প্রতি বৃহস্পতিবার নতুন একটি পর্ব মুক্তি পাবে।