NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

রাশমিকাকে জাতীয় ক্রাশ বলা প্রচারের একটি কৌশল : মনোজ বাজপেয়ী


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

রাশমিকাকে জাতীয় ক্রাশ বলা প্রচারের একটি কৌশল : মনোজ বাজপেয়ী

বিগত দিনে ‘যুগ্নুমা’ ছবির প্রচারকালে এক সাক্ষাৎকারে অভিনেতা মনোজ বাজপেয়ী প্রকাশ্যে বললেন, বর্তমান সময়ে অনেক অভিনেতা‑অভিনেত্রীদের ‘বেস্ট অভিনেতা’ বা ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে তুলে ধরা হচ্ছে। এটি করছে প্রচার মাধ্যম। আদতে এগুলো পিআরের কৌশল। কিন্তু এটা উচিত নয় বলে মন্তব্য করেন অভিনেতা।

তিনি জানান, যারা বহু বছর ধরে এই শিল্পে কাজ করেছেন তাদের জন্য এই রকম ট্যাগ অপমানজনক।

 

তিনি বলেন, ‘আমি অনেকদিন ভালো অভিনয় করেছি। তারপর হঠাৎ শুনলাম কেউ বেস্ট অ্যাক্টর। পরের কয়েক মাস পর অন্য কেউ বেস্ট। কেউ আবার ন্যাশনাল ক্রাশ। এক মাসের মধ্যে সবকিছু বদলে গেছে। কিন্তু কী করে সম্ভব এটা?

ভারতীয় মিডিয়ার দাবি মনোজ তার বক্তব্যে অভিনেত্রী রাশমিকা মান্দানাকে টার্গেট করেছেন। রাশমিকাকে ভারতের জাতীয় ক্রাশ বলাতেই বিরক্ত তিনি। যদিও অভিনেত্রী নিজে এই উপাধি প্রসঙ্গে খুব একটা আগ্রহী নন। তার ভাষ্য, ‘এটা ‘ভক্তদের ভালোবাসার প্রতীক। তবে এসব ট্যাগ ক্যারিয়ার গড়ে তোলে না। শুধুমাত্র কাজই সেটা পারে।’

 

 

 

আর মনোজ বলছেন, যারা দিনের পর দিন কাজ করে যাচ্ছেন, চ্যালেঞ্জ নিচ্ছেন তাদের জন্য কোনো ট্যাগ তো নেই! তারা কি উপযুক্ত মর্যাদা পাচ্ছে? প্রচার হয় তাদের নিয়ে? আনুগত্য, পারফরমেন্স ও গ্রহণযোগ্যতাকে আরও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। শুধুমাত্র সেলিব্রিটি ট্যাগ বা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের ভিত্তিতে ইন্ডাস্ট্রি এগিয়ে নেয়ার চেষ্টা ভালো না।