NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

বলিউডের সিরিজে চমক দেখালেন আরিফিন শুভ


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

বলিউডের সিরিজে চমক দেখালেন আরিফিন শুভ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। বলিউডে প্রথমবার কাজ করেছেন তিনি। কাজ করেছেন একটি ওয়েব সিরিজে। এটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। ‘জ্যাজ সিটি’ নামের ওয়েব সিরিজটি ১৩ সেপ্টেম্বর সনি লিভে মুক্তি পাবে।

সিরিজটির প্রথম ঝলকে সত্তরের দশকের লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন আরিফিন শুভ। ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু ঝলক প্রকাশ করেছে। সেখানে বেশ কিছু সিরিজ ও সিনেমার ভিড়ে ‘জ্যাজ সিটি’-তে দেখা গেছে শুভকেও।

কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনো তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন। এ ছাড়া তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টালিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্র। তিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন সিরিজটিতে।

 

 

 

প্রযোজনা সংস্থা দাবি করেছে, সিরিজটি দেখে দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।