NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন কুলাউড়ার সোহেল আহমদ


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ এএম

আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন কুলাউড়ার সোহেল আহমদ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ আগামী চার নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র প‍্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ। প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টির অপেক্ষায় আছেন তিনি। তিনি মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ।
 
বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান সোহেল আহমদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার পরিচ্ছন্ন রাস্তা ঘাট, কর হ্রাস,নিরাপত্তা , অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
সিটি কাউন্সিল এট লারজ নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁর পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে।
বিগত জুন মাসের প্রাইমারি নির্বাচনের মতো আগামী নভেম্বর মাসের চূড়ান্ত নির্বাচনেও তাঁকে সহ মেয়র প‍্যানেলের সব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সোহেল আহমদ নিজেও নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।
আগামী চার নভেম্বর ,মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে সোহেল আহমদ এর ভাগ্যে শিকে ছিঁড়বে কিনা তা দেখার অপেক্ষায় আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা।তাঁরা সোহেল আহমেদকে শুভ কামনা জানিয়ে তাঁর বিজয় দেখার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনছেন ।