NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

‘নৈতিক কারণে’ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

‘নৈতিক কারণে’ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

বৈঠকে উপস্থিত এক মন্ত্রী জানিয়েছে, জেন জি বিক্ষোভে সোমবার কাঠমাণ্ডুতে ১৭ জন এবং ইতাহারিতে ২ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হওয়ার পর নৈতিকতার কারণে লেখক পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এর আগে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নৈতিকতার ভিত্তিতে লেখকের পদত্যাগ দাবি করেন।

কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব থাকলেও, লেখক বৈঠকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে পরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন।

 

২০২৪ সালের ১৫ জুলাই রমেশ লেখক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

শাসনব্যবস্থায় জবাবদিহি ও সংস্কারের দাবি জানিয়ে যুবসমাজের নেতৃত্বে শুরু হওয়া জেন জি আন্দোলন, ইতিমধ্যে প্রধান প্রধান শহরে ছড়িয়ে পড়েছে। কাঠমাণ্ডু ও অন্যান্য নগর এলাকায় সোমবার বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে পুলিশ গুলি চালায়।

এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকারকে প্রবল রাজনৈতিক চাপে ফেলে।