NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ট্রাম্পকে কটাক্ষ করলেন সালমান খান


খবর   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ট্রাম্পকে কটাক্ষ করলেন সালমান খান

‘বিগ বস’ সিজন ১৯-এর একটি পর্ব ঘিরে শনিবার ( ৬ সেপ্টেম্বর) রীতিমতো নেটপাড়া উত্তাল হয়ে যায়। এমনকি এ পর্বে সালমানের বিভিন্ন মন্তব্য ঘিরে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন ‘বিগ বস’র ঘরে প্রতিযোগীকে বলা কথা নাকি তাকেই বলা এমনটা নয়। তা নাকি সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা মেরেই বলেছেন। অনেকের মনেই কৌতূহল জেগেছে, ‘আসলে সেদিন ঠিক কী ঘটেছিল’!

আসলে এদিন প্রতিযোগী ফারহানাকে একহাত নেন সালমান খান। অভিযোগ ‘বিগ বস’র অন্দরমহলে সবার মধ্যে তিনিই নাকি বিবাদ সৃষ্টি করছেন। আর তার উসকানিমূলক কথাবার্তাই নাকি এ জন্য দায়ী। একথা জানার পরই সালমান রীতিমতো ফারহানাকে ভর্ৎসনা করেন। একইসঙ্গে সালমান বলেন, ‘যিনি সবার মধ্যে শান্তি বজায় রাখেন তিনিই আসলে শান্তির দূত। সবার মধ্যে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে সে সাহায্য করে।’

 

এরপরেই সালমান বলেন, ‘আর ইনি তো সারা দুনিয়ায় সবার মধ্যে অশান্তির জাল বুনছেন। আর এসব করে এখন শান্তির পুরস্কার চাইছেন?’ ব্যস সালমানের সেই এই কথাতেই যেন আগুনে ঘি পড়ে। সবাই তার এই কথায় মনে করেন ভাইজান বোধহয় এক ঢিলে দুই পাখি মেরেছেন। ফারহানাকে এমন কথা বলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই আসলে কটাক্ষ করেছেন। কিন্তু এমনটা কেন?

অনেকেই মনে করছেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রমাণ করে নোবেল পুরস্কারের জন্য যেভাবে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প তার জন্যই হয়তো এমন নাম না করেই কটাক্ষ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

 

 

 

সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের কমেন্ট উপচে পড়েছে সেই ভিডিওর কমেন্টবক্সে। কেউ লিখেছেন, ‘ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছি।’ কেউ আবার লিখেছেন, ‘এবার সালমানের ইউএস যাওয়ার ভিসা যেন বাতিল না হয়।’