NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

সালমান শাহ হত্যার বিচার চেয়ে ভক্তের গান


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

সালমান শাহ হত্যার বিচার চেয়ে ভক্তের গান

সালমান শাহময় মাস সেপ্টেম্বর। আজ তাঁর প্রয়াণ দিবস। ১৯৯৬ সালের আজকের দিনে রহস্য মৃত্যু হয় তাঁর। এই দিনে জানা গেল একটি বিশেষ গানের খবর।

যেটা সালমানকে নিয়ে বানিয়েছে তাঁরই এক ভক্ত। গানটি আসবে সালমানের জন্মদিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর।

 

সুকমল শর্মার নিজের লেখা-সুরের গানটির নাম ‘বিচার চাই’। সুকমল বলেন, ‘আমি সালমান শাহকে অনেক পছন্দ করি ও তাঁর হত্যার ন্যায়বিচার চাই।

 সে জন্যই আমার কথাগুলো এ গানের মাধ্যমে বলতে চেয়েছি।’ 

 

অভিনেতার জন্মদিনে টিম সালমান শাহ ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।