NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪, এখনো নিখোঁজ অনেকে


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪, এখনো নিখোঁজ অনেকে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় এখন পর্যন্ত মারা গেছে ১০৪ জন। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৪১ জন। মার্কিন অঙ্গরাজ্যটিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত শুক্রবারের বন্যায় ক্যারি কাউন্টেতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। আনুমানিক ৭৫ জন মারা গেছে সেখানে।

সেখানে মিস্টিক নামে মেয়েদের একটি সামার ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে শিক্ষার্থী এবং কর্মীসহ ২৭ জন নিহত হন। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জন মেয়ে এবং ক্যাম্প কাউন্সিলর এখনো নিখোঁজ।

 

অন্যান্য ক্ষতিগ্রস্ত কাউন্টিগুলোর মধ্যে রয়েছে ট্র্যাভিস, বার্নেট, উইলিয়ামসন, কিন্ডল এবং টম গ্রিন কাউন্টি।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এবং অনুসন্ধান চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনো অনেক মরদেহ শনাক্ত করা যায়নি।

তীব্র আবহাওয়া উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলতে পারে। একইসাথে কাদা ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় উদ্ধারকারী দলগুলো বিষাক্ত সাপের মুখোমুখিও হতে পারে।

 

রোববার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

 

 

 

অন্যদিকে, জাতীয় আবহাওয়া সতর্কতা সংস্থা এনডব্লিউএসের বাজেট কমানো দুর্যোগ ত্রাণকে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউজ।

সূত্র: বিবিসি বাংলা