NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

শাহরুখ-অজয়ের শত্রুতা, কাজল জানালেন সত্য গল্প


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

শাহরুখ-অজয়ের শত্রুতা, কাজল জানালেন সত্য গল্প

ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বামী অজয় দেবগন ও দীর্ঘদিনের সহ-অভিনেতা শাহরুখ খানের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। অনেকদিন ধরেই এই দুই তারকার মধ্যে সম্পর্ক শীতল বলে নানা গুঞ্জন রয়েছে।

বিশেষ করে কাজল ও শাহরুখের ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে বিষয়টি নিয়ে কৌতূহল ছিল দর্শকদের। তবে কাজলের ভাষ্য, ‘এই ধারণা পুরোপুরি ভিত্তিহীন।’

 

কাজল স্পষ্টভাবে জানিয়েছেন, ‘অজয় দেবগন ও শাহরুখ খানের মধ্যে কোনো ধরনের অস্বস্তি নেই। যদিও তারা একসঙ্গে বসে আড্ডা দেন না তবে একে অপরের প্রতি গভীর সম্মান রয়েছে। আমাদের সম্পর্কের ভিত মজবুত। আমরা একে অপরের ব্যক্তিগত পছন্দকে শ্রদ্ধা করি।’

কাজল মনে করেন, সব বন্ধুর একসঙ্গে আড্ডা দেয়া জরুরি নয়।

 

২০১২ সালের দীপাবলিতে ‘সন অফ সর্দার’ ও ‘জাব তাক হ্যায় জান’ সিনেমা দুটির মুক্তি ঘিরে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরে দুই তারকার মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। এমনকি ২০১৬ সালে অজয়ের ‘শিবায়’ ও করণ জোহরের ‘এ দিল হ্যায় মুশকিল’ মুখোমুখি হলেও শাহরুখ ও অজয়ের সম্পর্ক অবনতি হয়নি। শাহরুখ সেই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।

২০২০ সালে শাহরুখ খান যখন অজয়ের শততম চলচ্চিত্র ‘তানহাজি’র পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান, তখন অজয়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর শাহরুখের ‘পাঠান’ সিনেমার সাফল্যে অজয় প্রকাশ্যে অভিনন্দন জানান। বর্তমানে তারা একসঙ্গে একটি বিজ্ঞাপনেও কাজ করছেন।

প্রসঙ্গত, শাহরুখ খান ও অজয় দেবগন প্রথম একসঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন রাকেশ রোশনের ‘করন অর্জুন’ সিনেমায়। কিন্তু সেই কাজটি তাদের করা হয়নি। সেখানে জুটি হয়েছিলেন শাহরুখ খান ও সালমান খান।