NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেল আর নেই


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৫, ১০:০৬ এএম

‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেল আর নেই

মনে পড়ে ২০০২ সালে ঝড় তোলা হিন্দি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেলকে? এই অভিনেত্রী ও মডেলের নাম শেফালি জরিওয়ালা। গতকাল (২৭ জুন) শুক্রবার দিবাগত রাতে তার আকস্মিক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪২ বছর।

রাতেই তড়িঘড়ি করে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেশ আগেই তার মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, আজ শনিবার ভোরে শেফালির মরদেহ মুম্বাইয়ের একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

২০০২ সালে বিয়ে করেন শেফালি। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের পথে বেছে নেন তিনি। ঘটনার কয়েক বছর পর প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে বিয়ে করেন তারা। ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন শেফালি। স্বামী পরাগকে নিয়ে সুখেই কাটছিল তার। এর মধ্যে পাওয়া যায় তার মৃত্যুর খবর।

বিপুল পরিচিতির মধ্যদিয়ে ২০০৪ সালে বলিউডে অভিষেক হয় শেফালির। অভিনয় করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে সেটিও অতিথি চরিত্রে। তাকে দেখা গেছে ৩৫টির বেশি হিন্দি মিউজিক ভিডিওতে।