NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

রাশিয়ায় আরও সেনা ও অস্ত্র পাঠাতে পারে উ. কোরিয়া


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

রাশিয়ায় আরও সেনা ও অস্ত্র পাঠাতে পারে উ. কোরিয়া

ইউক্রেন যুদ্ধের অংশ হিসেবে রাশিয়ায় অতিরিক্ত উত্তর কোরিয়ার সেনা মোতায়েন হতে পারে আগামী জুলাই বা আগস্টে। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যরা দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এর এক ব্রিফিংয়ের তথ্য উল্লেখ করে এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য লি সিওং-ক্যুন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, গোয়েন্দা সংস্থাটি বিশ্বাস করে রাশিয়া জুলাই বা আগস্টে ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। সেই লক্ষ্যে উত্তর কোরিয়া থেকে নতুন করে সেনা পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

 

তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্টের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সাম্প্রতিক পিয়ংইয়াং সফর এবং উত্তর কোরিয়ার নতুন সেনা সমাবেশকে এর পূর্বাভাসের ভিত্তি হিসেবে উল্লেখ করেছে এনআইএস।

বলা হচ্ছে, উত্তর কোরিয়া রাশিয়াকে আর্টিলারি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, যার বিনিময়ে উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ক্ষেপণাস্ত্র গাইডেন্স প্রযুক্তিতে রাশিয়ার কারিগরি সহায়তা পাচ্ছে।

 

দীর্ঘ কয়েক মাস নীরব থাকার পর উত্তর কোরিয়া ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে পিয়ংইয়াং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে সেনা পাঠিয়েছে এবং তারা কুর্স্ক অঞ্চল পুনর্দখলের অভিযানে অংশ নিয়েছে।

এই সহযোগিতা গত বছরের জুনে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে হচ্ছে, যেখানে দুই দেশের নেতারা একে অপরকে সামরিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছিলেন।

সূত্র: রয়টার্স