NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

নতুন মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু হয়েছে: পুতিন


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৫, ১০:০৬ এএম

নতুন মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু হয়েছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্য-পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ওরেশনিক’-এর ব্যাপক উৎপাদন শুরু হয়েছে। এই খবরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

সোমবার এক সামরিক কলেজের স্নাতকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, নতুন মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ওরেশনিক’-এর ব্যাপক উৎপাদন শুরু হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করেছে।

 

রাশিয়া প্রথমবারের মতো গত বছর নভেম্বর মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলার সময় এই ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায়, এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩ হাজার কিলোমিটারেরও বেশি।

 

এত উচ্চ গতির কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে আটকানো অত্যন্ত কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি বাড়তে পারে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন,
ওরেশনিক উৎপাদনে জড়িত সব পক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

রাশিয়ার বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে নতুন করে হামলা জোরদার করেছে। ইউক্রেন জানায়, মঙ্গলবার রাতের একটি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ৮ বছরের শিশু রয়েছে।

 

এই ঘটনার মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতার নতুন মাত্রা এবং ইউক্রেনের জন্য বাড়তে থাকা নিরাপত্তা হুমকি আবারও সামনে এলো।