NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়।

রোববার মার এলিয়াস গির্জায় প্রার্থনা চলাকালে দোয়েইলা এলাকায় এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

 

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন এক আইএস যোদ্ধা গির্জার ভেতরে প্রবেশ করে উপস্থিত মানুষের ওপর গুলি চালায় এবং পরে নিজেকে বিস্ফোরকভর্তি ভেস্ট দিয়ে উড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে এই বিবরণ মিল রয়েছে।

সিরিয়া সিভিল ডিফেন্সের পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে।

 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, অন্তত ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, হতাহতের মধ্যে শিশুরাও রয়েছে।

এই মর্মান্তিক হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সূত্র: আল-জাজিরা