NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

কোটি টাকা কর বকেয়া বাপ্পারাজের, তালিকায় মৌসুমী-ফারিয়ারাও


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

কোটি টাকা কর বকেয়া বাপ্পারাজের, তালিকায় মৌসুমী-ফারিয়ারাও

আয়কর বাকি পড়েছে ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের। তার বকেয়া করের পরিমাণ ১ কোটি ১০ লাখ সাতাশি হাজার ২৪১ টাকা। ঢালিউড অভিনেত্রী মৌসুমীও দেননি ৩ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা। শুধু তারাই নন, এ বছর ঢালিউডে অভিষেক হওয়া সাবিলা নূরের বকেয়া করের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা।

মোটা অঙ্কের কর বকেয়া রয়েছে এ রকম তারকা-শিল্পীদের একটি তালিকা সম্প্রতি জাগো নিউজের হাতে এসেছে। উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-২৫৩ এর ওই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন আলোচিত ও জনপ্রিয় তারকার নাম। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই নথিতে দেখা গেছে, কর বকেয়া নাগরিকদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, রেজাউল করিম (বাপ্পারাজ), আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা প্রমুখ। গত ১৫ জুন কর বকেয়া রয়েছে এ রকম ২৫ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় কর অফিস।

 

ওই নথি থেকে জানা যায়, অভিনেতা আহমেদ শরীফের প্রায় ৪ লাখ ১৬ হাজার ৯৫৮ টাকা, নুসরাত ফারিয়ার ৫ লাখ ৩৩ হাজার ১০১ টাকা কর বাকি। সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্চলের নামও ওই তালিকায় রয়েছে। যোগাযোগ করা হলে সংগঠনটি জানায়, এটি ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরের কর। একটি সাংস্কৃতিক সংস্থার মাত্র দু’বছরের করের পরিমাণ এত বেশি কেন তা তারা বুঝে উঠতে সময় নিয়েছেন। তবে সরকার কিস্তিতে তাদের এ কর পরিশোধের সুযোগ দিয়েছে। এরই মধ্যে দুটি কিস্তি পরিশোধও করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা  বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন, কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ করলেই তাদের ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করা হলে সাড়া দেননি নুসরাত ফারিয়া। সাবিলা নূরের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।