NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কলকাতায় মমতার সঙ্গে দেখা করবেন বাংলাদেশের হাইকমিশনার


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৫, ১১:০৬ এএম

কলকাতায় মমতার সঙ্গে দেখা করবেন বাংলাদেশের হাইকমিশনার

গত বছর ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের ফলে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেন। এরপরই ভারতের গণমাধ্যমের একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক বেশ খানিকটা তলানিতে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও।

এ পরিস্থিতিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আসছেন কলকাতায়। আগামী সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে। সূত্র জানিয়েছে, সেই বৈঠকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক ইস্যু নিয়ে কথা হতে পারে।

 

তবে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন বলছে, বৈঠক নয়, দায়িত্ব নেওয়ার পর নিছক সৌজন্য সাক্ষাৎকার। চলতি বছরের ২৩ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন এম রিয়াজ হামিদুল্লাহ।

জানা গেছে, এম রিয়াজ হামিদুল্লাহ রোববার (২২ জুন) কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন। এরপর সোমবার দিনের কর্মসূচি হিসেবে প্রথমে তিনি যাবেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন। এরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎ করতে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন।

 

নবান্ন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে কথা হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। এর পাশাপাশি মঙ্গলবার (২৪ জুন) প্রসার ভারতীর সাবেক সিইও তথা তৃণমূল কংগ্রেসের সাবেক রাজ্যসভার সংসদ সদস্য জহর সরকারের সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে হাইকমিশনারের। সেখানে দুজনের মধ্যে নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে এই সফরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে কি না- তা এখনো স্পষ্ট নয়।

২০১৬ সালে তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। তারপর থেকে বাংলাদেশের কোনো শীর্ষপর্যায়ের কর্তার সঙ্গে সেভাবে সাক্ষাৎ হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ৯ বছরে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের কোনো হাইকমিশনারের সঙ্গে একান্ত সাক্ষাৎ হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

 

 

 

মমতা ব্যানার্জী ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিলেন। সে সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঢাকা সফর করেন। সেখানেও দুই দেশের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়। ওই সময় বাংলাদেশ-ভারতের মধ্যে একাধিক চুক্তি সই হয়েছিল। কিন্তু সে সময়ও দিল্লিতে ডাক পাননি মমতা ব্যানার্জী।