NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

সালমানের নিরাপত্তা বলয় ভেদ করে ছুটে এলেন যুবক


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

সালমানের নিরাপত্তা বলয় ভেদ করে ছুটে এলেন যুবক

মুম্বাইয়ে বৃহস্পতিবার (১৯ জুন) বলিউড তারকা আমির খানের সিনেমা ‘সিতারে জামিন পার’র প্রিমিয়ারে কড়া নিরাপত্তা বলয়ের মাঝে এসেছিলান সালমান খান। আমির খানের নতুন সিনেমার প্রিমিয়ারে এসে দুই তারকা মজায়, খুনসুটিতে মেতে হারিয়ে গিয়েছিলেন। সেই ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কিন্তু সমস্যা দেখা দেয় সালমানের নিরাপত্তা নিয়ে। কড়া নিরাপত্তা বলয়ে এদিন সিনেমা দেখতে এসেছিলেন ভাইজান। এরই মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে সিনেমা শেষে সিনেমাহল থেকে বের হচ্ছেন সালমান খান। হঠাৎই তার নিরাপত্তারক্ষীদের ঠেলে সালমানের দিকে এগিয়ে গেলেন এক যুবক। সঙ্গে সঙ্গে সালমানের নিরাপত্তারক্ষীরা সেই ব্যক্তিকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যান। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও এ সময়ে শান্ত মেজাজে ছিলেন সালমান।

 

২০১৮ সাল থেকে নিজের নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক হলেন সালমান খান। এ ঘটনার শুরু হয় ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে যোধপুরে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই লরেন্স বিষ্ণোই প্রতিশোধ নিতে মরিয়া। তিনি সালমনাকে ক্রমাগত খুনের হুমকি দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় ২০২৪ সালে মুম্বাইয়ে সালমানের বাড়িতে বিষ্ণোইয়ের দলের দুজন দুষ্কৃতি সালমানের বাড়িতে বাইরে থেকেই গুলি চালায়।

এরপরই নিজের পাশাপাশি বাড়ির চারিদিকেও সুরক্ষা বলয় তৈরি করেন সালমান। বসে একাধিক সিসি ক্যামেরা। এখানেই শেষ হয়নি। এরপর থেকে বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান। এমনকি মুম্বাইয়ে নিজের ফার্মহাউজে যাওয়ার সময়ও তাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিষ্ণোইয়ের দলের লোক। তাই নিজের নিরাপত্তা নিয়ে কোনোরকম ছাড় দিতে চাইছেন না সালমান।