NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, বেশিরভাগই বেসামরিক: রিপোর্ট


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, বেশিরভাগই বেসামরিক: রিপোর্ট

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩৯ জন নিহত ও ১ হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

 

ইরানের ভেতরে গড়ে তোলা স্থানীয় সূত্রের নেটওয়ার্ক এবং দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

এর আগে, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানে হওয়া সরকারবিরোধী বিক্ষোভেও একই সংগঠন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল।

 

ইরান সরকার এখন পর্যন্ত নিয়মিতভাবে হতাহতের হালনাগাদ সংখ্যা জানায়নি। সর্বশেষ সরকারি হিসাবে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।

 

 

 

এদিকে যুদ্ধ সপ্তম দিনে গড়ালেও পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি, বরং দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

সূত্র: আল-জাজিরা