NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

জিম থেকে বেরিয়ে চটে গেলেন সামান্থা


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

জিম থেকে বেরিয়ে  চটে গেলেন সামান্থা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও শিরোনামে। তবে এবার কোনো সিনেমা বা রেড কার্পেট লুক নয়। জিম থেকে বেরিয়ে পাপারাজ্জিদের ওপর বিরক্তি প্রকাশ করেই ভাইরাল হলেন এই তারকা।

সম্প্রতি মুম্বাইয়ে একটি জিম থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশে খানিকটা বিরক্ত দেখা যায় সামান্থাকে। ভিডিওতে দেখা যায়, তিনি বেইজ ও ব্রাউন রঙের জিম পোশাকে, চুল এলোমেলোভাবে বাঁধা এবং হাতে পানির বোতল নিয়ে জিম থেকে বের হচ্ছেন। ঠিক সেই সময়ই তাকে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। ফোন কলের পরপরই তিনি স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন।

 

সামান্থা ক্যামেরার দিকে না তাকিয়েই বলেন, ‘স্টপ ইট, গাইস!’ এরপর কোনো ছবি না তুলেই দ্রুত নিজের গাড়িতে উঠে যান। তার আচরণ দেখে বোঝা যাচ্ছিল, তিনি একেবারেই মিডিয়ার মনোভাব পছন্দ করছেন না সেই মুহূর্তে।

সম্প্রতি সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরুকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তাদের একসঙ্গে বিভিন্ন স্থানে দেখা যাওয়ার পর থেকে জল্পনা আরও বেড়েছে। শুধু তাই নয়, সামান্থার সোশ্যাল মিডিয়া পোস্টেও রাজের সঙ্গে কিছু ‘কিউট মোমেন্ট’ ধরা পড়েছে যা এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

 

 

 

একইসঙ্গে সামান্থার ঘাড়ের পিছনের ‘ইয়ে মায়া চেসাভে’ ট্যাটু নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই ট্যাটু ছিল তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে করা সিনেমার স্মৃতিচিহ্ন। তবে সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে ওই ট্যাটুটি আর নেই। যার অর্থ হতে পারে, সামান্থা হয়তো সেটি লেসার ট্রিটমেন্টের মাধ্যমে মুছে ফেলেছেন।