NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

টিজারে ট্রলের শিকার, জোভানের সেই নাটকই এখন সবার শীর্ষে


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৫, ১১:০৬ এএম

টিজারে ট্রলের শিকার, জোভানের সেই নাটকই এখন সবার শীর্ষে

ঈদে নাটক নিয়ে সব সময়ই দর্শকদের আলাদা আগ্রহ থাকে। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে বেশ অনেক নাটক প্রকাশ পেয়েছে। এসবের ভিড়ে মুক্তির পরপরই রীতিমতো আলোচনার ঝড় তুলেছে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা জুটির একক নাটক ‘আশিকি’।

সহজ-সরল এক ছেলে আশিক। হঠাৎ সে একদিন ক্যাম্পাসে জেসিয়া নামের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব করে। দেখতে একটু অন্য রকম হওয়ায় ধনীর দুলালি মেয়েটি সবার সামনে ছেলেটিকে অপমান করে। এ অপমানই বদলে দেয় তরুণের জীবন। সে একসময় রকস্টার হয়ে যায়।

 

রোমান্টিক এ গল্প বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘নাউ’ ক্যাটাগরিতে শীর্ষে জায়গা করে নিয়েছে। ‘আশিকি’ নির্মাণ করছেন ইমরোজ শাওন।

টিজারে ট্রলের শিকার, জোভানের সেই নাটকই এখন সবার শীর্ষে

 

গল্পে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। ঈদের আগেই টিজার ঘিরে আলোচনায় আসে নাটকটি। গায়ক চরিত্রে অভিনয় করতে গিয়ে ট্রলের শিকার হন জোভান। তবে পুরো নাটকটি দেখে দর্শক বেশ প্রশংসা করছেন।

 

 

 

ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পেয়েছে। ৭ দিনে নাটকটিতে ভিউ হয়েছে দেড় কোটিরও বেশি। প্রায় ১৩ হাজার মন্তব্যের বেশিরভাগই নাটকটি নিয়ে মুগ্ধতা প্রকাশে ভরপুর।