NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

যে কারণে ক্ষমা চাইলেন বিটিএস তারকা জংকুক


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৫, ১২:০৬ পিএম

যে কারণে ক্ষমা চাইলেন বিটিএস তারকা জংকুক

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটিএস-এর সদস্য জংকুক সাম্প্রতিক এক কনসার্টে বিতর্কিত টুপি পরে মঞ্চে ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ঘটনার পর দ্রুতই ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই তারকা। তিনি বলেন, ‘এই ঘটনা আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে।’

১৩ জুন, বিটিএস সদস্য জে-হোপের ‘হোপ অন দ্য স্টেজ’ কনসার্টে চমকপ্রদ উপস্থিতি জানান জংকুক। রিহার্সালের সময় তার পরা একটি টুপিতে লেখা ছিল ‘Make Tokyo Great Again’। টুপির এই বার্তাটি অনেক ভক্ত ও নেটিজেনদের কাছে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে হয়। ফলে মুহূর্তেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

 

এরপরই জংকুক ক্ষমা প্রার্থনা করেন। ১৪ জুন ভোররাতে, কোরিয়ান সময় অনুযায়ী উইভার্স-এ এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান জংকুক। তিনি লেখেন, ‘আমি দীর্ঘ সময় পর আপনাদের সামনে এসে আবার লিখতে বাধ্য হচ্ছি, যা আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করছে। আজকের রিহার্সালে আমার পরা টুপির লেখাটি যেভাবে হতাশা ও অস্বস্তি তৈরি করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

আমি টুপির ওই বার্তার ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য সঠিকভাবে বুঝতে পারিনি, এবং সচেতনতার অভাবে এই ভুল করেছি। এটি সম্পূর্ণ আমার অসতর্কতা ও দায়িত্বহীনতা ছিল। আমি কোনো অজুহাত দিতে চাই না।

 

যে কারণে ক্ষমা চাইলেন বিটিএস তারকা জংকুক

আমি সব সমালোচনা বিনয়ের সঙ্গে গ্রহণ করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে আরও সচেতন ও দায়িত্বশীল হবো। আমি সঙ্গে সঙ্গেই টুপিটি ফেলে দিয়েছি। আবারও আমি গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

উল্লেখ্য, সামরিক দায়িত্ব শেষে বিটিএস-এর ১২তম বার্ষিকীতে জংকুকের এটিই ছিল প্রথম মঞ্চে ফিরে আসা। ‘হোপ অন দ্য স্টেজ’ কনসার্টে তিনি একাধিক গানে পারফর্ম করেন। উপস্থিত ছিলেন আরও পাঁচ সদস্য জিন, আরএম, ভি, জিমিন ও সুগা। তারা দর্শকসারিতে বসেই সঙ্গী হন উদযাপনে।

 

 

 

জংকুক ও জে-হোপ মিলে পরিবেশন করেন ‘জামেই ভু’, ‘স্প্রিং ডে’ এবং ‘ডোন্ট সে ইউ লাভ মি’, ‘সেভেন’ এর মতো জনপ্রিয় গান। সমালোচনার মাঝেও কনসার্টটি ছিল আবেগঘন ও ভক্তদের জন্য স্মরণীয়।