NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

কাচের বাড়ি বানাচ্ছেন পরীমনি


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

কাচের বাড়ি বানাচ্ছেন পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি এবার ঈদুল আজহার ছুটি কাটিয়েছেন নানাবাড়ি পিরোজপুরে। শৈশবের স্মৃতিবিজড়িত একটি পুকুরে সাঁতার কেটেছেন তিনি। ঠিক শৈশবের দিনগুলোর মতো আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিলেন এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেই পুকুরে কাচের বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি। কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।’

 

ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমনির অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘পরীমনিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।’

কয়েক বছর আগে পরীমনির নানা মারা গেছেন। তিনি ছিলেন অভিভাবক ও তার আশ্রয়স্থল। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়ে সময় কাটছে তার। পর্দা ও বাস্তবের পরীর সৌন্দর্যে মুগ্ধ সবাই।